পূবের আকাশ রঙিন হয়
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

পূবের আকাশ রঙিন হয় প্রভাত হলে পরে,
সোনার রবি ছড়ায় কিরণ অজয় নদীর চরে।
অজয় নদীর সরু বালি জলের মাঝখানে চর,
তারই পরে বক বসে শোভা অতি মনোহর।

নদী ঘাটে যাত্রী সকলে আসে রোজ দলেদলে,
গাঁয়েরমাঝি যাত্রীদের নিয়ে নৌকা বেয়ে চলে।
কলসী কাঁখে গাঁয়ের বধূরা আসে জল নিতে,
জল নিয়ে ঘরে ফিরে যায় রাঙা মাটির পথে।

সকালে বিকালে পার হয় ঘাটে কত লোকজন
সাঁঝেরবেলা আসে না কেহ নদীঘাট হয় নির্জন।
ক্লান্তপাখিরা ফিরে আসে নীড়ে করে কোলাহল,
অজয় নদী বয়ে চলে শুধু আপন বেগে কলকল।

নীল আকাশে তারারা ফোটে চাঁদের আলো ঝরে,
নিঝুম রাত্রি ঘুমায় একাকী অজয় নদীর বালুচরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026