একটা বোবা কাহিনী
- নাহিদ সরদার

একটি বোবা কাহিনী
মো: নাহিদ সরদার

আমি শপথ করছি যে,
মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব,
সকলে চুপ ওখানে মানুষের সেবা হচ্ছে,
কেউ কোনো কথা বলবেন না।
ঐ দেখুন একদল গ্যাং এসে গেছে
সবার হাতে চাপাতি, রামদা, ছুরি
দেখুন দেখুন একজন ঘরে ঢুকে গেল
এবার হবে এক যুবতীর যবানিকা,
যে বৃদ্ধটি নির্বাক তাকিয়ে
উনি একমাত্র সাক্ষী
স্বচক্ষে দেখে নিলেন ধর্ষিতা মেয়ের শেষ চিৎকার,
একজন মুক্তিযোদ্ধা বসে আছে বারন্দায়
পড়ে আছে উঠোনে মেয়ের লাশ।
অতঃপর এলেন থানার বড় বাবু,
সেই সাথে এলো ফটো সাংবাদিক,
টিভি সাংবাদিক ও গণ্যমান্য,
বড় বাবুর প্রশ্ন কে করেছে বলুন?
অর্থহীন প্রশ্নে আবার রচিত হলো একটা বোবা কাহিনী
জানা উচিত ছিল,
মেয়ের মৃত্যুর সাক্ষী হতে পারবেন না বলেই
স্বাধীনতার যুদ্ধে তিনি কথা হারিয়েছিলেন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026