অামি সেইদিন ভিক্ষাকে না বলব
- নাহিদ সরদার

আমি সেইদিন ভিক্ষাকে না বলব
মো: নাহিদ সরদার

একটু আমাকে ভাবো
ধরে নাও দুই হাত তোমার অাঙ্গুল বিহীন কবজি,
অথবা গ্যাংগ্রীণের বিষাক্ত ছোবলে দৃশ্যত তোমার একটা পা মাছিদের অাহার
ধরে নাও তুমি ডাকবাংলার মোড়ে পড়ে থাকা সেই দুই হাত সমান সদৃশ কঙ্কাল
ও সেহেবি বাবু,
ধরে নাও তুমি তেমনি একটা মানুষ- তোমার শহরে,
তবে কি তুমি করবেনা?
থালা,বাটি, হাত চিৎ।
হ্যাঁ আমি তোমাদের মতো না বলতে চাই ভিক্ষাকে
আমি সেইদিন তোমাদের মতো করে বলব,
ভিক্ষা কোরোনা ভিক্ষা করা পাপ,
যেদিন তোমাদের ঈশ্বর আমাকে তোমাদের মতো করে দেবে
সেদিনই "ভিক্ষাকে না বলুন"সম্বলিত প্লেকার্ড ধরে দৌড়াব দু-হাতে মিছিলে মিছিলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026