অনাহারী
- রুহুল আমীন রৌদ্র

নিশীথ অক্ষে কাজল এঁকে তন্দ্রাচ্ছন্ন
তুমি,
দেখনি উদরে পাথর বেঁধে,
অর্ধমৃত আমি।
রসনায় তোমার বিলাসী প্রসাদ, আমি
অনাহারী,
তোমার ফেলা উচ্ছিষ্ট লয়ে,
কুকুরের সাথে লড়ি।
জন্মান্ধ এতীম ওরে, বুঝি না প্রভাত
রাতি,
উদরের দাবি মেটাতে গিয়ে,
খেয়েছি প্রহার লাথি।
অনাথ এতীম গরীব আমি, জীর্ণ শীর্ণ তনু,
বিলাসবহুল প্রাসাদে তোমার,
হাসে সুখের ভানু।
তুমিও মানুষ আমিও মানুষ, একই রক্ত প্রাণ,
তবে কেন তোমাতে আমাতে,
এতো ব্যবধান ?
আমার দেহের রক্তচোষে, গড়েছো রঙ্গমহল,
আমারে রেখে অনাহারী,
কোথায় তোমার আমল ?
শমন জলে স্নান করিলে একই আস্তানা,
পড়ে রবে নারী গাড়ি,
রংমহল খানা।
তবে কেন এতো দম্ভ, কিসের আপন পর,
আমারে সেবিছে যেজন,
সেজন সেবিছে ইশ্বর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026