শেষ বিদায়ের গান
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

প্রাণ পাখি তোর যাবে উড়ে দেহ খাঁচা ছেড়ে,
বিষয়আশয় ঘরবাড়ি তোর থাকবে সবই পড়ে,
শ্মশান-ঘাটে যাবি রে তুই কাঁদবে আপনজন,
জ্বলন্ত চিতায় হবে যে তোর অন্তিমের শয়ন।

আমার আমার করে রে মন কাটালি জীবন,
মুদলে আঁখি সব যে ফাঁকি খুলবে না নয়ন।
দু-দিনের তরে ভবে এসে বাঁধলি সুখের ঘর,
বুঝলি না তুই অহংকারে কে আপন কে পর।

বিধাতার এই খেলাঘরে জনম মরণ খেলা করে,
জন্ম হলে মরতে হবে দুদিন আগে দুদিন পরে।
দু-দিনের তরে সবাই আসে, মাটির পৃথিবীতে,
মাটির মানুষ একদিন শেষে, মিশে যায় মাটিতে।

লক্ষ্মণ ভাণ্ডারী লিখে কবিতা শেষ বিদায়ের গান,
শ্মশানে আছে শান্তি মানুষ পায় শেষে পরিত্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026