ভালবাসা আজকাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

.......ভালবাসা আজকাল.......
-
ভালবাসার খৈ
আগের মত করে না হৈ চৈ!
ভালবাসা আজ মুড়ি
শুধু দেয় যৌনতার শুরশুড়ি।
ভালবাসা কবে যেন
হয়ে যায় চিড়া,
যৌনতা যে নিত্য-নতুন দিয়ে চলছে পীড়া? (একটু ছন্দে বললাম)
.
মোঘল সম্রাট আকবরের পুত্র সেলিম নর্তকী
অনিন্দ্য সুন্দরী আনারকলির প্রেমে হাবুডুবু খেয়েছিল কিন্তু সম্রাট আকবর
তাদের সম্পর্ক মেনে নেয় নি যার দরুণ শাহজাদা সেলিম তার পিতা সম্রাট
আকবরের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু তার বিশাল সেনাবাহিনীর কাছে পরাজিত হয় সেলিম!
.
যার দরুণ সম্রাট আকবর তার নিজ সন্তানের মৃত্যু দন্ড ঘোষণা করে!
সেলিম কে বাঁচাতে আনারকলি সম্রাট আকবরের কাছে, নিজের জীবনের বিনিময়ে সেলিম কে ভিক্ষা চায়!
কিন্তু,সম্রাট আকবর সেলিম কে মুক্তি না দিয়ে চোখের সামনে আনারকলি কে জীবন্ত মৃত্যু দেয়!
ভারতীয় উপমহাদেশে এমন প্রেমের কাহিনী বিরল?
.
এই অধুনা যুগে ভালবাসার আজ মূল্য নেই কদর নেই
আজকাল ভালবাসার ভ্রণ ঝোপ- ঝাড়ে পড়ে থাকে
নর্দমার কীট হয়ে বেঁচে থাকে,
ভালবাসার নামে ধর্ষণ করা যেন একটি খেলা হয়ে দাঁড়িয়েছে!
প্রেম করা একটা ফ্যাশন!
.
কার কটা বিএফ আছে কার কটা জিএফ আছে
কে কয়টা মেয়েরে/ ছেলেরে ধোকা দিয়েছে তাকে - ই আমরা ভালবাসা বলি
বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে এ ভালবাসার নাম দেওয়া যায় লুতুপুতু ভালবাসা এ ভালবাসার গড় আয়ু রুমডেট অথবা পকেটে টাকা থাকা অবধি।
.
ফেসবুক প্রেম তো সব থেকে মজা একটু ছন্দের আদলে বলি
.
লুতুপুতু প্রেম চলছে
ফেসবুকে!
যৌবনের কথা বলি
যৌনতার সুখে।
.
লুতুপুতু প্রেম
যৌনতার বাচ্চা!
লুতুপুতু প্রেমে ক্ষান্ত
যুবক- যুবতী কথা কি সাচ্চা?
.
আজকাল ফেসবুক প্রেম সব থেকে মোহনীয়
দূরে থেকেও প্রেম করা চায় ক্ষণে ক্ষণে সম্পর্ক গড়া যায়
একটুতেই প্রিয়তমা হুমায়রার ব্লক খাওয়া যায় এই প্রেমে সেলিব্রেটিরা বেশি আক্রান্ত হয়
.
তাই কাউকে ভালবাসতে হলে মন থেকে ভালবাসুন
ভালবাসা কে সম্মান করুন
টাকা দেখে নয়,সেলিব্রেটি দেখে নয়
জনসিনা বডি দেখে নয় মন থেকে ভালবাসুন।
.
টাকার ক্ষয় আছে সেলিব্রেটি খানের ক্ষয় আছে জনসিনা বডির ক্ষয় আছে
শুধু মনের ভালবাসার ক্ষয় নেই
শত দুঃখে- কষ্টে কাছে টানবে?
যদি সত্যিকার অর্থে তাকে মন থেকে ভালবেসে থাকেন?
-
লেখকঃ ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026