মৌলিক অধিকার
- ফয়েজ উল্লাহ রবি

গোবেচারা মানুষ আমি; বলি
সহজ-সরল কথা,
দুই বেলা দুই মুঠো খাবার
পেলে, ঠান্ডা থাকে মাথা।
ঢাকতে গতর কাপড় চাই
-- সস্তা কিংবা দামী,
অন্যেরটাতো চাই না কভু
আমারটা চাই আমি।
বেশি আর কিছু চাইনা আমি
চাই ছোট্ট একটা ঘর,
সবাই মিলে থাকলেই সুখে
হাসি মুখেই দেব কর।
শিক্ষা নিয়ে মানুষ হতে; বিদ্যা
জ্ঞানে চাই বিদ্যালয়,
শিখতে সব শিক্ষার বিধান
হয়না যেন পরাজয়।
অসুখ যদি হয় গো কারও
চাই ন্যায্য মূল্যে ওষুধ,
রাষ্ট্র আমার এই অধিকার
না চাইতে করবে শোধ।

রোববার, দাম্মাম, সৌদিআরব,
০১ শ্রাবণ ১৪২৪, ১৬ জুলাই ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026