নেশা চাপছে
- সাইফ রুদাদ

প্রচণ্ড নেশা চাপছে; হবে কয়েকপিচ ইয়াবা, ফেন্সী,গাঁজা কিংবা গোল্ডলিফ?

মাথা যখন ইলেক্ট্রনিক যন্ত্রের মত হ্যাঙ হয়ে যায়; তখন আমার নেশা চাপে।

বিশ্বাস করুন নেশাখোর আমি নই।
যখন দেখি আমার চারপাশ, রাষ্ট্র, সমস্ত পৃথিবী উল্টো পথে চলছে
তখন আমার নেশা চাপে।
সুস্থ মস্তিস্কে আমি খুন করতে পারি না; বড্ড সাধ খুন করার।

যারা আমার বোনকে ধর্ষণ করে
আমার মাথা হ্যাঙ করে
যারা আমার পিতাকে হত্যা করে
আমার মাথা হ্যাঙ করে
যারা পিতার প্রয়াণ দিবসে আনন্দ উল্লাস করে
আমার মাথা হ্যাঙ করে
যার পায়ে ঢেলে দিয়েছি আমার সমস্ত ভালবাসা
সে যখন অবহেলায়; আমার মাথা হ্যাঙ করে
তখন আমার নেশা চাপে।

এবং নেশা করে আমি খুন করতে চাই সমস্ত অন্যায়কারী এবং মদদ দাতাকে।

প্রচণ্ড নেশা চাপছে; হবে কয়েকপিচ ইয়াবা, ফেন্সী, গাঁজা কিংবা গোল্ডলিফ?



০১ আগষ্ট'১৭
তালুকদার বাড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৮-২০১৭ ১৮:২৩ মিঃ

এবং নেশা করে খুন করতে চাই


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026