ভালবাসি
- আবরার আকিব

দ্যাখো প্রিয়, আমি তোমাতেই ডুবে রই সারাক্ষণ
এ হৃদয়ের আত্মচিৎকার শুনতে কী গো পাও তুমি?
শতবর্ষের লক্ষ কোটি গোলাপ সাজিয়ে, সহস্র কালের অন্ধকার পেড়িয়ে,
শুভ্র আলোয় চাই ফিরে আসতে।
কী তুমুল দ্রোহ চলতেছে আমার রন্ধে রন্ধে
বুঝতে কেন পারনা প্রিয়?
তুমি এমন অবুঝ বালিকা কেন?
হৃদয়ের কতটা গভীরে নিয়েছ অবস্থান করে
তা কী সত্যিই পারতেছো বুঝতে?
এ তো নয় আমার মিথ্যা ভ্রম?
কোন সে অচিনপুরের রাজকন্যা গো তুমি মন নিলা কাড়িয়া?
সব কূল হারিয়ে খুঁজে ফিরি তোমায়
তব দুরে কেন রও প্রিয়া?
প্রেমিকের ঘুম কেড়ে নিয়ে
রাজকন্যা কোন সে স্বপ্নপুরীতে রয় ঘুমিয়ে।
যুগল আত্মার মিলনে,
কেন গো বিরহের করুন সুর বাজে ?
একবার ছুয়ে দেখ আমায়
দ্যাখো কী অবারিত আকর্ষণে ডাকি গো তোমায়।
কী সুরের বীণা বাজে গো নিত্যকালের যান্ত্রিক সুরের মোহনায়।
কী বাঁশি বাজে গো সে সুর কী শুনতে পাও?
একটিবার বুঝতে কী পারনা হৃদয়ের এ তীব্র আকুতি?
বর্ণীল রং এর প্রতিচ্ছায়া দিয়ে
কেন গো ছলনায় দাহিত করলে ।
প্রিয়, শুধু বলো একটিবার
ভালবাসি, ভালবাসি, ভালবাসি।
আমি যে তোমায় বড্ডো বেশীই ভালবেসে ফেলেছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026