বন্ধু দিনে বন্ধু বিনে
- ফয়েজ উল্লাহ রবি

বন্ধু তোমার কথা ভেবে কাটছে যে মোর বেলা,
কোথায় গেছ হারিয়ে তুমি লাগে না মনে দোলা।
বন্ধু তোমার স্মৃতি গুলো দাগ কেটে যায় মনে,
কতো সুখে ছিলাম মোরা স্বপ্ন বুনে সঙ্গোপনে।
বন্ধু তুমি ভুলে কি গেলে হারানো সব স্মৃতি ?
আমার মনে আজও আছ, হওনি কভু ইতি।
বন্ধু তোমার সঙ্গ পেতে মন যে করে উচাটন
মিলবো তোমায় যেমন করেই এই করেছি পণ।
বন্ধু তুমি অভিমানে কেমনে থাক দূরে?
ডাকছি তোমায় বন্ধু দিনে এসো বুকে ফিরে।
বন্ধু তুমি ভুলতে পার! রাখনি মনে কিছু
আমি তো ভাই ভুলিনি, ছাড়ছিনা তো পিছু।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২২ শ্রাবণ ১৪২৪, ৬ আগস্ট ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026