পরম প্রেমময় পরম দয়াল
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

পরম প্রেমময়, পরম দয়াল
প্রণাম তোমায় শ্রীশ্রী ঠাকুর,
তব নামগানে, যজন যাজনে
দুঃখ-দৈন্য সবই হয় যে দূর।

সত্দীক্ষায় শান্তি আনে আর
জীবনে আসে খুশির জোয়ার,
নামে আছে শক্তি নামে মুক্তি
ভজ নাম জপ নাম অনিবার।

প্রভাতে উঠিয়া করহ ইষ্টভৃতি
ইষ্টনাম মহামন্ত্র জপ অবিরাম,
লহ রাধা নাম, জপ রাধা নাম
অনায়াসে যাবে শ্রীবৈকুণ্ঠধাম।

হে ঠাকুর! পরম দয়াল তুমি
রাঙাচরণ অন্তিমে যেন পাই,
পরম প্রেমময়, পরম দয়াল
দিবানিশি তব নামগান গাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026