শরতের চাঁদ ওঠে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

সবুজ ধানের খেতে বেলা আসে পড়ে,
সোনার আলোয় ওঠে চারদিক ভরে।
অস্তাচলে ঢলে রবি দিবসের শেষে,
দিনের আলোক লুকায় নদীতট ঘেঁষে।

নদীঘাট থেকে মাঝি ঘরে ফিরে যায়,
পাখি সব আসে ফিরে আপন বাসায়।
ঢাক বাজে কাঁসি বাজে দেবীর মন্দিরে,
জ্বলে ওঠে ধূপ দীপ প্রতি ঘরে ঘরে।

শরতের চাঁদ ওঠে সুনীল গগনে,
জোছনার লুকোচুরি তমসা কাননে।
রজনী প্রভাত হয় পাখি গায় গান,
ফুল ফোটে বায়ু বয় মেতেওঠে প্রাণ।

দিঘির শীতল জলে ফোটে শতদল,
মরাল মরালী জলে খেলে অবিরল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026