শরতের আগমনে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

আশ্বিনের পূণ্যমাসে প্রতি বছরেতে আসে
দুর্গাপূজা ভারি ধূমধাম,
পাঁচটি দিনের তরে জীবন খুশিতে ভরে
আনন্দের নাহিক বিরাম।

উদিত সোনার রবি পূবাকাশে দেয় উঁকি
দূর্বাঘাসে ভোরের শিশির,
প্রভাতে পাখির গান অজয়ের কলতান
খেয়াঘাটে যাত্রীদের ভিড়।

সবুজ ধানের খেতে সমীরণ ওঠে মেতে
হৃদয়ে খুশির ঢেউ জাগে,
নদীতীরে দুইকূলে শোভা দেয় কাশফুলে
দৃশ্য হেরি অপরূপ লাগে।

ফুটিল শিউলি ফুল কামিনী জুঁই বকুল
টগর ফুটিল ফুলবনে,
সরোবরে বিকশিত শতদল প্রস্ফুটিত
সুরভিত অলির গুঞ্জনে।

অজয় নদীর বাঁকে ওড়ে বক ঝাঁকেঝাঁকে
রাঙাপথে চলে গোরুগাড়ি,
শরতের সাদামেঘ ধায় অতি দ্রুতবেগ
দেয় তারা দূরদেশে পাড়ি।

পূজা এসে গেল কাছে কটা দিন বাকি আছে
ঘরে ঘরে তার আয়োজন।
ঢাক বাজে কাঁসি বাজে দেবীর মন্দির মাঝে
ধরাধামে হয় মার আগমন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026