মিথ্যের রাজ
- ফয়েজ উল্লাহ রবি

অনন্য সব জিনিস ভবের
জলদী হয় নকল,
না মিলে যে বস্তু সদায়
দুষ্কর মিলা আসল।

কপি থেকে কপি হয়ে
ঘুরছে বিশ্ব বাজার,
আসল খোঁজে ক্লান্ত সবে
ভোগ্য সব রাজার।

ইতিহাসের পঙতি গুলো
ভুলে গেছে ভরে,
সত্য বলার লোক গুলো সেই
কবেই গেছে মরে।

মিথ্যের আজ রাজ চলে
বিশ্বের দরবারে,
সত্য সব লুকালো আড়াল
মিথ্যে সব কারবারে।

মানুষ নামের প্রাণীর আজ
সাঙ্গ মিলেনা ভবে,
'ক্ষুদ্র-ক্ষুদ্র প্রাণ বাঁচে যে'
হারালো বাকী সবে।

আশায় আছি বসে পথে
আসল মানুষ পাব,
কোন অজানায় আসল আছে
কোথায় আমি যাব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026