খেটে খাওয়াদের ইতিকথা
- অরুণ কারফা

কার কাছে আর, গিয়ে আমার
দুঃখের কথা বলি
কালের ভারে যেগুলোর ’পরে
জমছে পুরু ধূলি।

মুশকিল হয় তখনি যখন
সেগুলোও জীবন্ত হয়
জীর্ন শীর্ন দীর্ণ অতিশয়
খেটে খাওয়াদের কথা কয়।

চেষ্টা করি ও ভাবি যেই তাদের
অতীতের কথা বলে
তারা তখন আর নিভু নিভু নয়
মশালের মত ওঠে জ্বলে।

সেই মশালেরই আলোতে আমি
দেখি জাতির ভবিষ্যত
অত্যচারীরা দিচ্ছে যেদিন
শয়ে শয়ে নাকে খৎ।

ইচ্ছে তখন একটাই জাগে
আশাবাদী মনের কোণে
যেন অবশ্যই থাকি উপস্থিত
চরম সত্যের দিনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026