নববর্ষের আহ্বান
- অরুণ কারফা

কদমের শাখে কোকিল যে ডাকে
সেকি বসন্তের বিদায়ের শোকে
নাকি নববর্ষের শুভাগমনে
বরণ করতে তারে উল্লসিত মনে?

তার সে কামনা ও রঙিন বাসনা
দুমুঠো যাদের খাবার জোটে না
তাদের মনেও জাগিয়ে আশা
দূর করুক সব পুরনো হতাশা।

নববর্ষ আনুক নতুন বারতা
খেটে খাওয়া মানুষ গড়ুক একতা
শৃঙ্খলা সব করে চুরমার
সাম্যের ধ্বজা উড়ুক হাজার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026