ঘুরাইও না নাটাই
- কবির সরদার

তোমাকে দেখতেই বার বার ছুটে যাই,
যদি গিয়ে দেখি তুমি নাই,
মনে বড় ব্যথা পাই।

বলেছিলে তুমি দিয়েছ আমায় ঠাই,
তোমার মনের একেবারে গভীরেই,
সেটা কি ছিল তবে ছলনাই।

আমার ভালবাসার দোহাই,
ঘুরাইও না আর নাটাই,
করিওনা আমায় ছাঁটাই।

তোমাকে একটা কথাই শুধাই,
দেখাইওনা আর রূপের বড়াই,
রূপসী কি তুমি একাই?

বলা হয়েছে অনেক কথাই,
বুঝে গেছি এটা তোমার শঠতাই,
হতাশা নিয়েই বাকি জীবনটা কাটাই॥

(২৪/১০/২০১৭)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026