সিরিয়াল লেগে গেছে
- কবির সরদার

ছোট্ট একটা খবর আসে,
মনে হয় সিরিয়াল লেগে গেছে!
প্রাইমারির সহপাঠী
কৃষক জামাল সরদার,
চলে গেছে সীমাহীন ওপার।

গত ঈদে গিয়েছিলাম বাড়ি,
তোমায় দেখেছি কি দেখি নাই,
আধো আধো স্মরি।
তুমি ভুগেছিলে রোগে,
কথাটা শুনিনি আগে,
তাহলে শেষ দেখা দেখে,
প্রশান্তি নিতাম মনে।

এখন আর গাঁয়ে গেলে,
বলবে না কেউ আগ বাড়িয়ে,
কেমন আছ, কবে যাবে?
যদিও তুমি নিজেই ছিলে রোগে শোকে।

এভাবেই একে একে,
চলে যাবে স্মৃতির পাতা থেকে,
থাকবে না কেউ আর মায়ার পৃথিবীতে ॥

(১৩/১০/২০১৭)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026