গণ্ডিহীন ভালবাসা
- অরুণ কারফা

দিনগুলো আমার হয়ে যায় পার
আশা নিরাশার মাঝে
প্রিয়া সব সময় না দিলেও সময়
কখনো কখনো আসে।

আশা নিরাশার এই যে দোলা
এরই মাঝে ঘুরি ফিরি
ভাবগুলো আমার সাজিয়ে আবার
রঙিন খেলাঘর গড়ি।

এরই মাঝে জাগে বিশ্বের চেতনা
সেখান থেকেও তো ডাক আসে
ভাবি তখন এ কী হল বিড়ম্বনা
কারে ছেড়ে যাই কার পাশে।

তখনি হয় মনেতে উদয়
প্রিয়ার চেতনাও তো বিশ্বব্যাপী ব্যাপ্ত
হাতে হাত মিলিয়ে
সে ভালবাসাকে নয় বিশ্বকে করি ন্যাস্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026