নকলের খেলা-চার
- ফয়েজ উল্লাহ রবি


আসল-নকল এক কাতারে
চলে এক পথে
খোঁজতে হবে সত্য যেটা
যতোই মিথ্যে রটে।
সাহস করে দাঁড়াতে হবে
ভাঙ্গলে কভু চলবে না,
মিথ্যের জোর বেশি ভাই
তবু সত্য কিন্তু হারবেনা।
আসল নিয়ে চললে পথে
সুখের জীবন রথে,
কষ্ট কিছু আছে, তবু সুখের
দলে পৌছবো কোন মতে।

দল বেঁধে যাই চল সকলে
সত্য পথে হাঁটি,
নকল যত্তো দূরে ঠেলে
করি আসল পার্টি।
খাঁটি কথা বলবো মোরা
মিথ্যে নয় কভু,
সত্য পথে চলবো সবাই
সহায় র'বে প্রভু।

সুর তুলে গান আবেগ দিয়ে কাব্য
আসল-নকল মিলে একাকার
কবিতায় কতো কবি নব্য
আসলে তারা সবাই কী সভ্য ?
---------------------------------
মানুষ চেনা বড় দায় আসল মানুষ হারায়।

সেপ্টেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026