জীবনের পথপরিক্রমা
- অরুণ কারফা

বসন্ত চলে যাচ্ছে এবার
নবকিশলয়ের ছেড়ে পরিবার
এবার তাদের নিজেদের পায়ে
দাঁড়াতে হবে নিজেদের সবার।

আবার তাদের হবে সংসার
সবুজ রসাল ঘন ঝোপঝাড়
আবার তাতে লাগলে বাতাস
দুলে উঠবে কাতারে কাতার।

বর্ষায় তারা উঠবে হেসে
কালবৈশাখীর বিদায়ের শেষে
ভাঙলেও কিছু শুকনো ডালপালা
গজাবে কিছু নবীন বেশে।

শুরু হবে জীবনের পথপরিক্রমা
পাপ পুণ্য খাতায় পড়বে জমা
শরতের শেষে হেমন্তে এসে
ঝরে পড়লেই হবে তার থামা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026