নরপশুর দল
- ফয়েজ উল্লাহ রবি

পেছনে নর পশুর দল,
বন্দুক, দেশীয় অস্ত হাতে, হিংসাতক চাহনী,
ওদের সবাই মানুষ নামেই ডাকে।
দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ, নাক কিন্তু একটিই।
কুরআন বাইবেলে গীতা চিনুক বা না চিনুক
‘টিপিটক’ চেনে ওরা!
কোথাও যেন লেখা আছে এক চোখ ওয়ালা কিছু দানব আসবে,
ওরা নাকি খুব ভয়ংকর হবে!
কই এখনো সে রকম কিছুর দেখা হয়নি বা পায়নি এই পৃথিবী,
তবু এই দুই চোখ ওয়ালা দানবের দেখা হয়েছে।
রোজ হাজার ‘মানুষ’ হত্যা করে যাচ্ছে।
এখানে 'মানুষ' সাধারণ একটি শব্দ মাত্র!
এর চেয়ে বেশি কিছু নয়।
'মনুষ্যত্ব' নামের যে একটা শব্দ ছিল!
সেটা এখন আর দেখা যায় না।

আগস্ট ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026