নিস্ফল বাঁচার লড়াই
- অরুণ কারফা

আমি নিজের মাঝে নিজেরে লুকাই
ছায়া দেখে নিজের তারে ভয় পাই
যেটুকু আছে সম্বল আমার
তাই বাঁচাতেই হিমশিম খাই।

ঈশান কোনে উঠলে মেঘ
তৎক্ষণাৎ দিই দুয়োরে খিল
ঝড় উঠলে ভাবি সব গেল ভেঙে
যা কিছু কষ্টে গড়েছি তিল তিল।

আর, পারিনা করতে বিশ্বাস
ধ্বংসের মাঝেও গড়ার আছে আশ
তাই বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি না নিয়ে
সুখেই করতে চাই নকল স্বর্গে বাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026