মানুষে মানুষে ফারাক
- অরুণ কারফা

আমি তাদের কথাই বলতে চাই
যারা আমাদের মাঝে থেকেও নাই
যাদের দিকে দেখি না পথ চলতে
সময় নাই যাদের কথা শুনতে।

তারা কিন্তু শোনে আমাদের কথা
প্রাণ দিয়ে বোঝে মর্ম ব্যথা
বিপদের দিনে দাঁড়ায় পাশে
সাহায্য করতে এগিয়ে এসে।

আমরা দুপায়ে তাদের মাড়িয়ে
উঠে যেতে চাই গগন ছাড়িয়ে
অবশ্যই তা না করতে পেরে
আঘাত খাই ধরণীতে পড়ে।

আর পড়লেই বেশ বুঝতে পারি
অযথাই শুধু অহংকার করি
পার্থিব ধন যতই সুখ দিক
তার ভিত্তিতে ভেদাভেদি বেঠিক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026