মরদ
- নাহিদ সরদার

মরদ
মো: নাহিদ সরদার
মেয়েটা এখন বউ
সাত পা পেরুলেই একটা মুদির দোকান
তবুও সেখানে তাঁর যাতায়াত নেই
সে এখন সামাজিক জীব
সমাজ ও ধর্মের বাধ্য জননী হয়ে নিজের পেশিকে করেছে সংকুচিত
সে কোদাল ও কাস্তে চেনেনা
একহাত ঘোমটা টেনে অাঁড়ালে থাকে।
একে কেউ মরদ বলে গালি দেয় না,
কিন্তু ঐ পাড়ার শ্যামলীর হাতে কোদাল দেখে
কেউ কেউ গালি দিয়ে বলে
দ্যাখো, দ্যাখো শশাঙ্কের বউ মরদ হয়েছে।
কিছুদিন পর
মোল্যার বউ বিধবা হলে
সরে গেল এক হাত ঘোমটাটা তাঁর
এখন মুদির দোকানে চলেছে নিত্য যাতায়াত
শ্যামলীর সাথে সেও কাঁধে তুলেছে কোদাল
সমাজ ও ধর্মের বাধ্য জননী
প্রসারিত পেশিতে পরিপূর্ণ এক মরদ।
এখন কেউ আর দেয়না গালি তাঁকে
মরদ মরেছে তাই।
২৩/১২/২০১৭
শনিবার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026