গাঁয়ের পথে
- কবির সরদার

কোথায় আলতাফ কোথায় হাবিব,
কোথায় মুজিবর কোথায় কবির?
দেখিনা আজ গাঁয়ে গেলে
চাচাতো রোমেনারে,
কথা বলতে পাই না আজ টরটরি সম্পারে।

কাশেম সেলিম লিটন বাবর
নেটে ঘেঁটে পাই না তাদের কোন খবর।
ছিল ওমর খালেক হুমায়ুন আর পবিত্র
গুরুদাস রুহীদাস সুনিল আর হরি,
মাঝে মধ্যে গোবিন্দের দেখা পাই কাপড়ের গলি।

মাছুম খোকন নীরব আর ফরিদ
মন্নান বাবুল শিমুল আর আতা,
আরো কত নাম শেষ হয় না গোণে
মাঝে মাঝে কথা হয় ফারুকের ফোনে।

আজ গাঁয়ের পথে হেঁটে গেলে
অচেনা সব চোখ চেয়ে থাকে আমার পানে,
জানেনা তারা, একদা তার বাবা
খেলেছে আমার সাথে সকাল সাঁঝে॥

(২৪/০১ /২০১৮)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০২-২০১৮ ১২:৩৯ মিঃ

এটা আমার মনের কষ্ট। অচেনা চোখের সাথে সাথে আমার গ্রামটাই যেন আমার কাছে অচেনা হয়ে যাচ্ছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026