মাঈনকা চিপা
- কবির সরদার

আবার যদি জন্ম হয় আমার;
হাতে নিব ক্ষমতা
ঘুচিয়ে দিব সব আচার।
কেটে যাবে জড়তা
চামচা হবে সব আমার।

পাতালের খবর সব জানা আমার,
কিভাবে চালিয়েছে দেশ ফেরাউন
কিভাবে সাদ্দাম;
হিটলারি বুদ্ধি নিয়ে নিব মাথায়,
কিসিঞ্জারি চাল চালাব দুনিয়ায়;
চেঙ্গিজি অভিযান চালিয়ে
ফেলব পাবলিকেরে মাঈনকা চিপায়।
দুনিয়াটা এসে যাবে আমার হাতের মুঠায়,
সবাই উঠবে বসবে আমার কথায়।

আমরা চলব সব লেন দোতলায়
থাকব আকাশ সীমায়,
পাবলিক যাবে বুড়িগঙ্গায়
থাকবে তারা মাটির তলায়।

বিধাতা তুমি কথা শোন আমার
তোমার কুদরতে মরনের পরে
ফিরাইয়া আনিও আমায় আবার ॥

(০৭/০২ /২০১৮)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026