আমি খুঁজি তারে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কবি প্রেম

আমি খুঁজি তারে
===========
মোঃ আব্দুল্লাহ আল মামুন
=====


এই যে সব নগরের কবি।
ফেসবুকে দেয় তাদের ছবি।
তার পর একের পর এক জন্ম হয় কবিতা।






আমার নগরে বই মেলা।
কত রমণী করছে মনের খেলা।
কত বাদক বাজাচ্ছে বেহালা।
চলছে দেখো কবিতার খেলা
চলছে দেখো মন নিয়ে খেলা।




কবিদের সাথে তারা।
বই হাতে নিজেই তুলছে আপনার ছবি।
তাতেই খুশি হয়ে কবিতা লিখছে কবি।




কবিদের মেলা।
এই নগরের মেলা।
আমার এই নগরে নাগরিক কবি।
কত বই নিয়ে ফেসবুকে প্রেমময় ছবি।
চারদিকে ভক্তের ভির।
কবি খোঁজে আপনার নীর।





এই সব কবিদের ভিরে।
আমি খুঁজি আমার কবিরে।
আমার প্রাণের কবিরে।
আমার কবিতার কবিরে।




তাকে এই সব ভিড়ে দেখা যায় না।
দেখা যায় না আড্ডা ঘড়ে।


আমি খুঁজি তাহারে।
আমি খুঁজি হেলাল হাফিজেরে।



এই নগরের কবি।
নাগরিকতার প্রাণে বেচে থাকা কবি।
নগরের প্রাণ যার কথা বলে।
সেই তো মহান।
মহান কবি।


এই আমাদের নাগরিক জীবন।
এইখানে বসেনা মন।
বার বার ফিরে যেতে চায় গ্রামে।
কি আছে জানিনা এখানে।
তবু বেচে আছি হাজার বাহানার নামে।



নগরের এই ইট কাঠ, পাথরের রাস্তা।
জীবন যেখানে যেমন।
সব কিছু মেশিন হবার অবস্থা।
জীবনটা যেনো এখানে খুব ই সস্তা।



তবু এই নগর জীবনে।
কিছু মানুষ ফুল ফোটাতে জানে মনে।
আনন্দ সুখ নিয়ে আসে মানুষের মনে।


তারা মনে হয় জাদু জানে।
তারাইতো নগরের কবি।
অংকন করে যারা জীবনের ছবি।
বাচিয়ে রাখে আশা।
জাগিয়ে রাখে ভালোবাসা।


আমিতো সেই কবিকেই খুঁজি।
বারবার খুঁজি।



আমার প্রাণে তার কবিতা।
বারবার খেলা করে।
বারবার জাগিয়ে তুলে এই আমাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026