সহজ ভালোবাসা
- ভ্রান্ত বিলাস - আদরের উপবাস

তোমার
নীল আঁচল
শুভ্র কাচল
চোখে কাজল

তোমার
গোলাপি ঠোঁট
কালো টিপ
লাল সিঁদুর
ভাঁজে কোমড়

তোমাকে
মনে রাখা সহজ
ভুলে থাকা কঠিন।
একদিন আয়োজন করে তোমায় ভুলতে চাই,
জানি বন্ধ‍্যা হয়ে যাবে -
শিউলি, মাধবী, বকুল, দোলনচাঁপা গাছ গুলো, তবুও।

তোমাকে
ভালোবাসা খুব সহজ,
না বাসতে পারাই কঠিন।

নীল আঁচল
শুভ্র কাচল
চোখে কাজল
গোলাপি ঠোঁট
কালো টিপ
লাল সিঁদুর
ভাঁজে কোমড়
এই তো তুমি!
তোমাকে হারানোর ভয় নেই অন্তত,
যেহেতু-----------------
যেহেতু পাওয়া হয়নি কখনো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026