সাকসেস
- প্রবীর রায়

সাকসেস আমি তোমার পেছনে ছুটছি এখন,
সারাক্ষণ তোমাকে পাবার আশায় উন্মত্ত,
তুমি ছাড়া সব যেন শূন্য, হারাতে চাইনা তোমাকে,
কোনো কিছুর বিনিময়ে,কখনো, কোনো মতেই,
নিরাশা কখনো অজুহাত দেবেনা,তোমার অপেক্ষায়,
মনে হাজারো স্বপ্ন, সেখানে রঙিন সব কল্পনা বাসা বাঁধে,
ইচ্ছের সাথে শামিল, দুঃসময়ে ভাঙিনি মনকে,
কষ্ট-ব্যথাকে বরণ করেছি,অহংকার ভুলে সুক্ষণের জন্য,
প্রলয় থেকে বহুদূরে সরিয়ে রেখেছি নিজেকে গোপনে,
আঘাত গুলোকে সহ্য করেছি অন্তরে,অশ্রুকে পাণ করেছি এই ভেবে,
যে কখনো তোমার দেখা মিলবে,একটাই লক্ষ্য অগ্রিমে,
ঘুমের পাতাতেও তোমাকেই খুঁজি,কবে দেবে দেখা জানিনা,
কঠিন জীবন পথে হাল ছাড়িনি, ধৈর্য্য রেখেছি যতনে,
স্বপ্নে বললে তুমি,এমন কিছু করো,যেন নিজেকে ছুটতে নাহয়,
তোমার পেছনে আমি ছুটবো, রইবো তোমার বশে-নিকটে,তোমার দ্বারে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026