তোমার বুকের বামপাশটায়
- রুহুল আমীন রৌদ্র

তোমার বুকের বামপাশটা যেন, নর্থ সেন্টিনেল আইল্যান্ড,
যতবারই দৃষ্টির পিশুন ছুঁড়েছি ,
অদৃশ্য রয়ে গেছে সব,
উন্মুচিত হয়নি তোমার রহস্য।
আমাকে ক্ষত-বিক্ষত করেছো বারংবার,
অবশেষে শুষে নিয়েছো মস্তিষ্কের নির্যাস,
শমনদ্বারে পৌঁছে দিয়েছো
এই আমায়।
আমি আজ পরাজিত সৈনিক,
ঘৃণার কিরীট শিরে নিরুদ্দেশ গমন।
কতোবার মস্তক রেখেছি তোমার বুকের বামপাশটায়,
তবুও অজানা রহস্যে ঘেরা
তোমার বুকের দ্বীপ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026