আমার মাঝে ভিন্ন ধরণী।
- হোসাইন মুহম্মদ কবির

এ ধরণী যখন তিমিরময়
তখন আমার মাঝে,ভিন্ন ধরণী উদিত হয়।
মৃত্তিকার বক্ষ চিড়ে সলিল লহরী তোলে।
অন্তরীক্ষে স্বপ্ন হয় শশী।
কুঞ্জ ছেড়ে তৃষ্ণার্ত বিহঙ্গ শৈল দেয় পাড়ি।
মরুভূমি অরণ্য রূপে পুষ্পে ভরা।
উষ্ণ সমীরণ বিন্দু বিজলী বরষণে।
নির্ভীক কামিনীর অঙ্গ নিত্য করে
যুদ্ধ যুদ্ধাহীন।
আচমকা নীরব সাইক্লোন নিমিষে
উদিত হয় প্রভাত রবি।
মুহূর্তেই অদৃশ্য আমার মাঝে ভিন্ন ধরণী।
০৬/০৪/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026