জলের চোখেতে জল
- নাহিদ সরদার

জলের চোখেতে জল
মো: নাহিদ সরদার
(উৎসর্গ :অবহেলায় বেড়ে ওঠা প্রেম)

ক্ষয়ে যাওয়া কিছু সময় ফিরে আসে,
নড়ে ওঠে চোখের সামনে কিছু ভুল,
বাস্তবতার বিস্তৃত চাপে পড়া অবহেলা গুলো আমাকে শাসায়,
অন্যের অাঙ্গুল স্পর্শ করে বলে,
এটা তার বর্তমান স্পর্ধা।
একটা সময় গালি দিয়ে ওঠে
তুই ভণ্ড , প্রতারক
তার থেকে বড় তুই শব্দবাজ,
আমি দৃষ্টি ফেলি কেবল নদীতে
চেয়ে দেখি নৌকাকে সরাতে জলের চোখেতে জল,
এ চোখের জল নিয়ে কি করবে তুমি?
- যাও
এ চোখে কোনো জল নেই
এ মনে ভালবাসা নেই
এই মনে আছে
ভুলে থাকার অাপ্রাণ চেষ্টা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026