মুক্তি
- সুদীপ্ত বিশ্বাস

চে'র মৃত্যুতে কিছুই কি হল,
দুনিয়া বদলে গেল?
এখনও ধর্ম দুচোখ রাঙায়
এখনও ফোটেনি আলো।
ব্রুণোটা পুড়ল, বেঘোরে মরল
তবুও কি হল কিছু?
এখনও সবাই ধর্মের ভয়ে
মাথা করে রাখে নিচু।
এখনও সবাই মন্দিরে যায়
মিথ্যে ঘন্টা নাড়ে
দেবতার ভয়ে মাথা নত করে
পূজা দেয় উপাচারে।
এখনও মানুষ ধর্মের নামে
রেপ করে, করে খুন
ধর্মান্ধের গায়ে কাটাঘায়ে
ধর্মে ছেটায় নুন।
জাতি বিদ্বেষ, আপারথায়েড,
কালো বলে দেয় খোঁটা!
কাঁটার মতই এখনও বিঁধছে
SC ST কোটা।
ধর্মের নামে চলে রাজনীতি,
চলে ধর্মযুদ্ধ
মানুষ মরছে ফায়দা লুটছে
হরি -আল্লা -বুদ্ধ।
আর কবে বলো ফুটবে গো আলো
আঁধার কাটবে কবে?
ধর্ম নামের নাগপাশ ছেড়ে
মানুষ 'মানুষ' হবে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026