সুখ লতাই দেবে বটছায়া প্রেম
- নাহিদ সরদার

সুৃখ লতাই দেবে বটছায়া প্রেম
মো: নাহিদ সরদার
সিরামিক ভালোবাসায় টেকে না মন
ঠুনকো হাঘাতে ভেঙে হয় খানখান
চাই বটছায়া প্রেম
যা টেকসই ভালোবাসায় রয়েছে দাঁড়িয়ে আজীবন।
যদি দাও একমুঠো বকুল সকাল
তোমাকে দেবই চাঁদ খোলা রাত
যদি দাও বিলজোড়া একটা বিকাল
তোমাকে দেবই বিশ্বস্ত আমার হাত।
তারপর দু-জন হেটে হেটে পাড়ি দেব দিগন্ত।
কেবল আমার চাই
বটছায়া প্রেম
তুমি কি দিতে পার সুখলতা সেই প্রেম?
তোমাকে সুখলতা ডাকি
কেন কি জানো?
কারণ তোমাকে দেখেছি বটছায়ায় নিবিড় অালিঙ্গনে।
একমাত্র তোমার কাছেই আছে বটছায়া প্রেম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026