ছেলেটা দেখছে স্বপ্ন
- নাহিদ সরদার

ছেলেটা দেখছে স্বপ্ন
মো: নাহিদ সরদার

ঠিকানাহীন এ কোন ক্লান্ত শিশুটা ঘুমায় ফুটপাতে
সে'কি ভুলে গেছে পথ?
না'কি ঈশ্বরের সাথে নেমেছে পথে
জীবনের প্রয়োজনে।
জবুথবু শুঁয়ে থাকা ছেলেটার সামনেই এক ডালা ফুল
এ যে পথহারা পথিক নয় বুঝেছি
ঝপঝপ শব্দে হেঁটে যাচ্ছে পথিকের দল
গভীর স্বপ্নে শুঁয়ে অাছে জীবন
হয়তোবা ছেলেটা দেখছে
সমুদয় ফুল হয়ে গেল টাকা
অথবা কোনো এক প্রেমিক কিনে নিল সব ফুল
তারপর এক ডালা টাকা নিয়ে ছেলেটা ছুঁটেছে
তাঁর চারপাশ জুড়ে উড়ে যাচ্ছে দামি দামি খাবার আর পোশাকের দল।
ছেলেটা ঘুমিয়ে আছে
সামনে ফুলের ডালা
ঝপঝপ শব্দে হেঁটে যাচ্ছে পথিকের দল
ছেলেটা দেখছে স্বপ্ন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026