জীবন্মৃত হয়ে আছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

জীবন্মৃত হয়ে আছি
আর বাকি জীবন জীবন্মৃত হয়ে বেঁচে থাকতে চাই হে মরিয়ম,
আমি তো তোমার যোগ্য নই
আমি তো নই তোমার জুড়িদার
কেমন করে তোমার গলায় পরাব প্রেম হার?
.
আমার তো যোগ্যতা নেই তোমাকে ভালবাসার
আমার তো সৌন্দর্য নেই তোমার মন কে কাবু করার
আমার তো কিছুই নেই
শুধু আছে একটি মন মানুষকে ভালবাসার।
.
এই জীবলোকে কিছু নেই মরিয়ম
আমার সব কিছু মেকি মনে হয়,
আজ আছি কাল নেই
মৃত্যু হলে শরীরের ঔজ্জ্বল্য হবে ক্ষয়।
.
তুমি অপরের ঘরণী হবে
অপরের রাগিনী হবে
অপরের সুখ দুঃখের সারথী হবে
আর আমি হবো তোমার ভালবাসার করণিক।
.
আমি শুধু চাই আমার প্রণয়িনী মরিয়ম সুখে থাকুক
মুখের হাসি অটুট থাকুক,
হোক না সে অন্যের ঘরণী
তবুও সে আমার কাছে প্রেমের ধরণী।
.
২৩/০৬/২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০৬-২০১৮ ১০:১৫ মিঃ

তুমি অপরের ঘরণী হবে
অপরের রাগিনী হবে
অপরের সুখ দুঃখের সারথী হবে
আর আমি হবো তোমার ভালবাসার করণিক।
.


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026