শেষ চিঠি
- এস.এম. আরিফ

.
চাপা পড়ে গেছি স্যাঁতস্যাতে স্তূপে
হুংকার আর চিৎকারে কেবল
আয়ুর সর্বচ্চো হ্রাস আর হ্রাস !
চেষ্টা কে না করে সময়ে, কম বা বেশী!
আজ শেষ পৃষ্ঠার নতুন কবি আমি,যে
বহমান স্রোতে হারিয়ে যেতে নারাজ !
.
কবিতা নয় আজ চিঠি লেখার পালা,
দুমুঠো ভাতের সন্ধানে ভব ঘুরে হওয়া
সস্তা মনে আর ছন্দের ঠাঁয় কোথায়?
আমার দেওয়া পতঙ্গের ছাপে যদি
প্রাণনাশের হুমকির নূন্যতম হ্রাস ঘটে
সে আমার পাওয়া বা আনন্দ নয় !
.
পাঠানো পত্রের উত্তর পাওয়ার মত
অদৃষ্টের সৃষ্টি সার্বজনীন নয় হয়তো!
বোকার মত অন্যতম ভাববো না আমায়
আমি উত্তর নয় ,ফল চাই তোমায় !
.
চুপচাপ চলে যেও না পাশ দিয়ে ,
তুমি দিগন্ত পানে তাকিয়ে থেকো
তবুও হেঁসে যেও মুখ ফিরিয়ে !
.
অবলীলায় ভার করে এক রাশি থু
অথবা লেখা চিঠি পুড়ে ফেলো না,
ভালবাসা না আমি খুঁজছি কাউকে !
.
আয়ুর সর্বচ্চো হ্রাস আর হ্রাসে
সিদ্ধান্তের চরমপরিণতি হয়তো এই!
স্রষ্টার ভুলে আমি নির্বোধ আর
একটি কাঠির অবমূল্যায়ন তার ফল !
.
চিঠি পেয়েছো নাকি জানি না ,
ঘৃণা লাচ্ছনার স্যাঁতস্যাতে কয়েক পৃথিবী
ওজন সহ্য করার অবকাশ হারিয়েছি ,
হারিয়ে ফেলিছি অনুপ্রয়াস আর ছন্দ !
নিথর এই দেহ মনের সংযোগে
পতঙ্গ পদচিন্হ আকঁতে আমি মুমূর্ষ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026