বিপরীত
- প্রবীর রায়

দেশ আজ অসহায়
কাঁদছে প্রতিটি ক্ষণে
ভাবছে সেই দিন পুরাতন
মরছে কোটি সেপাই
সে বিপ্লব স্বপ্নে ভাসে
আজকের বিপ্লব ছদ্মবেশী
আজ রক্ত দান করিনা
রক্ত করি পান
বিপ্লবীদের রক্ত আজো ঘাসের ডগাই লেগে
ভারত মাতার বুক চিৎকার করে বলছে
বিপরীত-বিপরীত-বিপরীত
তার চেতনা বিপরীত
মাটি গর্ভে ইতিহাসের
কান্নার গোঙানি ভাসছে
না না না
বদল চাই-বদল চাই
বদল চাই হে মানুষ
কিন্তু তাদের আর্তনাদধ্বনি
আমি-আমরা মানে পাপীরা
শুনতে পাচ্ছিনা
কারণ,আমরা তাদের মতো নয়
আমরা স্বার্থ নিয়ে চলি
আর তারা নিঃস্বার্থভাবে শুধু দিয়েই গেছে
তাই তারা আজ ইতিহাস
কিন্তু,আজকের আমি-আমরা
ইতিহাস হতে চাইনা
আমরা চাইনা একতা
আমরা চাই নিজ সুখ-সমৃদ্ধি
কারণ, আমরা লোভী-ক্রোধী-
স্বার্থপর,তাই আজ বিপ্লব বিপরীত।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026