পাগল প্রেমিক
- সুশান্ত সরকার - আজ বসন্ত এসেছে মনে

তোমাকে খুব ভালোবাসি আমি,
দুঃখ যতই দাওনা আমায়।
সারাজীবন ভালোবেসেই যাবো,
রাখবো তোমায় মনাঙ্গিনায়।

ভালো তুমি আমায় নাইবা বাসলে,
ঘৃণাটুকু দিয়ো আমায়।
আমার কথায় নাইবা হাসলে,
কেঁদোনা এই দুঃখ জ্বালায়।

তোমার ঘৃণায় আমার চোখের বীনা
যত খুশি ঝরে ঝরুক।
ভালোবাসা শুকনো পাতা হয়ে
যত খুশি পড়ে পড়ুক।

তবু তোমায় ভালোবাসি আমি,
বাসবো ভালো সারাজীবন।
যতই করো প্রতারণা তুমি,
আমার কাছে তুমিই আপন।

তোমায় নিয়ে মন গহিনে ওগো
রঙ বেরঙের স্বপ্ন আঁকি।
আমি অলি তুমি জুই চামেলি
নয়তো দুজন পায়রা পাখি।

আমি যেন তোমার পাগল প্রেমিক
পাগলামিটা একটু বেশি।
দুঃখ যতই ওগো দাওনা আমায়
তবু তোমায় ভালোবাসি।
-----------------------------------------------------------------
স্বরবৃত্ত
(প্রতি স্তবকে ১ম ও ৩য় পঙক্তিতে অতিমাত্রা -২)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026