দেবী -১
- আবরার আকিব - দেবী

দেবী,
একশো একটা রাত ধরে আমার ঘুম আসেনা
তোমার কথা ভেবে ভেবে রাত কেটে যায়,
তুমি হীনা শুন্য আমার এ জীবন মন্দির।
হৃদয়ের মাস্তুলে তুমি ছাড়া আর কেউ নেই
মিথ্যা প্রেমের অভিনয় কেন করলে আমার সাথে?
হৃদয়ের গহীন বালুচরে রেখেছিলাম তোমারে
ভুল বুঝে চলে কেন গেলে আমায় ছেড়ে?
একা রাত, তোমার বাকা চোখের হাসি
আমায় হৃদয়ের দাবানল ছড়িয়ে পড়ছে চারদিকে
নিঃশব্দে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে আমার সর্বসমেত,
লুকিয়ে রাখবো কীভাবে?
দেবী,
তুমি একশো একটা তারাবাতি হয়ে
সহসা আমার আকাশে উঠ জ্বলে,
তোমার স্মৃতির গলিতে আমায় আবার বন্দী করে নাও
তোমার চোখে চোখ রেখে হাজারো কবিতা আমি লিখতে চাই।
দেবী,
একটাবার ভালবেসো
মিষ্টি করে একবার শুধু বলো
ভালবাসি!
বিশ্বাস কর তোমার ভালবাসার বিন্দুমাত্র অপচয় আমি করবোনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026