চরম সত্য
- ফয়েজ উল্লাহ রবি

মৃত্যুর সাথে লড়াই করে
যায় না জেতা কভু,
মৃত্যু যে এক চরম সত্য
যেমন সত্য প্রভু।
আসার নিয়ম সঠিক থাকে
যাওয়ার নিয়ম নয়,
আসলে আগে যাবে আগে
এমন কী আর হয়?
পিতার আগে ছেলে মরে
দাদার আগে নাতী,
সময় হলে র'বে না কেউ
নিভবেই জীবন বাতি।
তবু, লোকে মিছে বলে
মৃত্যুর সাথে লড়াই,
আসলে তো হয় না এমন
রোগের সাথে বড়াই।

সেপ্টেম্বর ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026