তোমার জন্যই
- ভ্রান্ত বিলাস - আদরের উপবাস

তোমার চোখ সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর...
হাত, কোমড় ,তিলের অবস্থানগত সৌন্দর্য
আরো যা যা জনসম্মুখে অপ্রকাশ‍্য সুন্দর-
এসব কোন কিছুর জন‍্যই নয়,

তোমার জন্যই তোমাকে ভালোবাসি।

বাংলাদেশের ৮কোটি সাড়ে ৭লাখ নারীর মধ্যে (বি.বি.এস. ২০১৭)
যে কোন মাধ‍্যমে তোমাকে খুঁজে পেতে কষ্ট হবে না।
মাধ্যম চুল হলেও....
যদি না পারি ভুলে যাব কথা দিচ্ছি।

অতীতে হেঁটেছ যে পথে,
তোমার গন্ধের লোভে-
আমিও হাঁটি সে পথে।

আমার ও ইচ্ছে খুব-
ছুঁয়ে থাকি,
জড়িয়ে থাকি,
লেপ্টে থাকি
................ হৃদয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026