চোখের নজর (গীত)
- ফয়েজ উল্লাহ রবি

চোখের নজর রাইখা চোখে
মনে রাইখা মন,
শতো বাধা দূর করিয়া
কইরাছি আপন ।।

চন্দ্র-সূর্য সাক্ষী রাইখা
হৃদয় দিলাম তোরে,
যতন কইরা রাখিস সখি
ভুলিস না তুই মোরে ।।
তুই যে থাকিস হৃদয় মাঝে
সাজাই বিন্দাবন ।।ঐ

শত্রু কইরা আপন যারা
আপন করলাম পর,
সারা জীবন থাকিস সখি
বাঁধবো মোরা ঘর ।।
তোর মাঝেতে মজেই যাবো
করছি যে এই পণ ।।ঐ

২০/১০/২০১৮

স্বরবৃত্ত


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026