প্রেম তাঁবু (গীত)
- ফয়েজ উল্লাহ রবি

তুমি) এমন করেই চলে যাবে
ভাবিনি তা কভু,
আশায় আসি আসবে ফিরে
বাসবে ভালো তবু।।

মোরা) যতোটা পথ দিলাম পাড়ি
ছিলে পাশে-পাশে,
সুখে-দুখে মিলে-মিশে
দু'জন ভালোবেসে।।
একটি দোয়াই করছি আমি
পূরণ করো প্রভু ।।ঐ

তুমি) মাঝ পথে মোর জীবন নায়ে
জোয়ার তুলে দুলে,
হাত ছেড়ে মোর একলা পথে
ফেলে গেলে ভুলে।।
তোমায় ছাড়া চাইনা কিছুই
গেড়েছি প্রেম তাঁবু।।ঐ


ছন্দ: স্বরবৃত্ত

পর্ব বিভাজন:
পূর্ণপর্ব-৪, অপূর্ণপর্ব-২, অতিপর্ব-২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026