চলে যাবো
- ওমায়ের আহমেদ শাওন - প্রেম বিষয়ক

যাবো দুপুরের বিজন ছায়া ছেড়ে
দীর্ঘ নিলীমায়
অস্থিরতার প্রহর দৃষ্টিকটু হতে পারে
চলে যাবো তীব্র টানে-
ধুলোমাটি পথ ছেড়ে গভীর অচেনা অরণ্যে।
চলে যাবো অন্ধকারে
বুকের ওপরে রবে ঘাসফুল ভরে
দেহের দু’টো পাখনা দু’দিকে যায়
অবাক আশ্চর্য- নেবে কোথায় !
চলে যাবো শব্দহীন-কথাহীন-বাকহীন মুখে
বড় ভুম ধরে পৃথিবীর পথে।
চলে যাবো নির্জনে- অসীম আহ্বানে
বাশবন-ঝাড়বন-ঝাউবন পেড়িয়ে
দুপুর রোদে চলে যাবো
অর্জুনের গুটিগুটি পাতা নেড়ে।
রক্ত চন্দনের কান্ড নেতিয়ে পড়া আর দেখা হবেনা
কোলাহল, উম্নুক্ত উৎসবে শরীক হবনা
সব চলে যাবে- বাধ্যতার কিছু নেই,
কলমীর ডালে ভরা দিঘী আর পানা ভেসে চলা নদী
খুজে পাবেনা একবার-
কোথা সে ভুলে যাবার!
চলে যাবো কোমল শব্দে; বন্দী প্রেম ছেড়ে
চিরমুক্ত হবার তরে
যা রয়েছে সব ভুলে চলে যাব।
চোখের কিণারায় সমুদ্রের সৈকতে প্রসারিত
চাহনি উৎসেই ফিরে আসবে- চলে যাবে,
যন্ত্রণাকাতর জননী ছেড়েও যেতে হবে!
তরুণীর সংগে ফুলশয্যার বাসরেও।
জীবন সর্বস্ব স্তব্ধ হয়ে যাবে
কিংবা প্রণয়ের গাঢ় গিট খুলেও,
চলে যাবো নভোমন্ডলের সূদীর্ঘতা ফেলে
দিক বদলের সে চিহ্নও দেখতে পাবনা।
ঘৃণা-অবহেলা-শাপ সব ঠেলে
শিশিরের জলের মতন শুকিবে কৌশলে
আমি চলে যাবো বলে-।
এলোচুল ওড়ে ছাদের ওপরে
অবয়বে; দৃষ্টি ফেরাহীন যৌবনভরে
আমি চলে যাবো বলে-?
চলে যাবো ক্ষুধার তাড়না লয়ে
অতৃপ্ততা আর যন্ত্রণা বয়ে
যেতে বড় ভয়- বড় মায়া হয়
তবুও নিশীথের পরেও মুছে না যায়
চলে যাবো সব ছেড়ে
স্মৃতিগুলো রবে শুধু অসীম হৃদয় ভরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026