দুঃস্মৃতি
- অনির্বাণ মিত্র চৌধুরী

জানি এখন আমার আর প্রয়োজন নেই তোমার জীবনে
তোমার এখন অনেক বন্ধু, আমায় এখন আর লাগে না।
একটা সময় ছিল যখন আমায় ছাড়া তোমার চলতো না
কথায় কথায় সময় ফুরিয়ে যেত, -টেরই পেতাম না!
কিন্তু, এখন সবকিছু কেমন জানি পাল্টে গেছে
আমার আর তেমন গুরুত্ব নেই তোমার কাছে
আমার সাথে কথা বলার সময়টুকুও নেই তোমার হাতে
হয়ত ভুলেই গেছ কি রিলেশন ছিলো আমার সাথে।
এখন আমার হাতে অফুরন্ত সময়,
তোমায় নিয়ে ভাববো না- তাও কি হয়?
তুমি আমার নাইবা হলে,
তোমায় নিয়ে ভাবার অধিকারটুকু কেড়ে নিও না।
তোমার স্মৃতিগুলো মন থেকে মুছে দিতে বলো না।
আমি সইতে পারবো না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026