দস্তাবেজ
- ফয়েজ উল্লাহ রবি

আকাশ সমান হৃদয় নিয়ে তুমি ভালোবাসতে জানো
সাগর সমান দুঃখ নিয়েও আমি হাসতে জানি; “তা কী তুমি মানো” ?
বাতাসের মতো তুমি বয়ে যাও শীতল করে প্রকৃতি
জলের মতো স্রোতে ভেসে যেতেই থাকি এই যেন চিরায়িত রীতি।
সূর্যের মতো তাপ দিয়ে সাজাও শষ্য-শ্যামল সবুজ পরিপাটি,
আর আমি; “চাঁদের আলোয় শান্ত করে দেই পৃথিবীর মাটি”।
বাবুই পাখির মতো সাজিয়ে তুলি আমি ঘর,
সে ঘরে আপন না হয়ে তুমি; “হয়ে যাও পর”।
ঝর্ণার মতো ঝরো তুমি, অবিরত ছড়াও কথার ঢল,
তোমার চরণে নিয়ে আসি আমি -মেঘেদের দল।
শরতের আকাশ তুমি, সাদা কাঁশবন
হেমন্তের ধান কাঁটা প্রান্তর; ফুলেল উপবন।
শীতের শীতল হাওয়া শিশিরের ছোঁয়া ফুলে ভরা ফাল্গুনী অন্তর
গ্রীষ্মের খড় তাপে রুক্ষ মাঠ, ফলের সমাহার, আর ছুটির আমেজ ভরা বন্দর।
তোমাকে কাছে পাওয়া যেন সাপের পা দেখা অথবা পায়ের নীচে সাপের লেজ,
তুমি এক অদৃশ্য মানব হাজার পাতার দস্তাবেজ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026