হয়নি বলা "ভালোবাসি"
- ফয়েজ উল্লাহ রবি

মুখ ফুটে বলাই ভালো বিদায়ের আগে
হারিয়ে সময় কাঁদে কেঁদে কি হবে
সময় নদীর মতো 'নারী'ও তেমন
বহতা স্রোতে হারিয়ে গেছে দূর বহু দূর
'হয়তো আর কভু আসবেনা ফিরে
তোমার ভালোবাসার নীড়ে'
তাই ভুলে যাও আপন মনে পৃথিবী সাজাও।
নিজেকে সেই আসনে বসাও
একদিন যেনো আপসোস করে না বলো তাই
কেনো বার-বার শুধু তোমাকেই হারাই !
-যা ছিলো বলার হয়নি বলা-
পাশা-পাশি থেকেও একসাথে হয়নি চলা
চলে গেলে তুমি ছেড়ে এই ভূমি-
অনেক দূরে সেই অনেক দূরে
আসবে না আর কভু ফিরে।
হয়নি বলা "ভালোবাসি"
ছিলাম সারা জীবন পাশা-পাশি কাছা-কাছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026