ভুল বোঝাবুঝির অবসানে
- অরুণ কারফা

আমি, নিজের মত করে চেষ্টা করি
তোমার মনকে বোঝাতে
ঘাটতি নেই যে তোমার প্রতি
আমার ভালবাসাতে।

তুমি চাওনা বুঝতে তা
কেন জানি না প্রিয়
নাকি বুঝেও থাক চুপ করে
আমি কষ্ট পাই যদিও ।

অথচ যদি চেষ্টা করে
বুঝতে আমার ব্যথা
মান অভিমানে যেতনা সময়
এই ভাবে হয়ত অযথা।

তখন হয়ত আমরা দুজনে
ভেঙে ফেলে সব বাধা
মিলিত প্রচেষ্টায় গড়তে পারতাম
উন্নত এক বসুধা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026